October 11, 2026, 6:07 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করলেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ডাশো ডিসেন ওয়াংমো। বুধবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসেন তিনি। এ সময় তিনি দুই ঘণ্টা বার্ন ইনস্টিটিউটে অবস্থান করেন।

পরিদর্শনে আসার পর ভুটানের স্বাস্থ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. রায়হানা আউয়াল ও জাতীয় সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।

শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর হাসপাতালের ৯ তলায় বিভিন্ন রোগীকে দেখতে যান তিনি। পরে থ্রিডির মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রফেসর লুৎফর কাদের লেলিন হলে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন ওয়াংমো।

ভুটানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় ভুটান বাংলাদেশের পাশে ছিল। আমাদের ভুটানের প্রধানমন্ত্রী মনে করেন বাংলাদেশ তার সেকেন্ড হোম। কোভিড প্যানডামিক সিচুয়েশনে বাংলাদেশকে আমরা বন্ধু হিসেবে পাশে পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। এদিন বার্ন ও প্লাস্টিক সার্জারির ওপর একটি ক্যাম্প করতে আগ্রহী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। বিষয়টি নিশ্চিত করতে ভুটান এবং বাংলাদেশ সরকার কাজ করছে। আমরা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখেছি। এখানে চিকিৎসকরা খুবই আন্তরিকভাবে কাজ করেন এবং আমরাও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে ভুটানে বার্ন ও প্লাস্টিকের ওপর একটি মেডিকেল ক্যাম্প করতে চেয়েছিলাম। তখন বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন। পরবর্তীতে করোনার কারণে সেটি আর করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা আবারো ভুটানে এর ওপর একটি মেডিকেল ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করি। প্রধানমন্ত্রী বলেছেন ভুটানে একটি মেডিকেল ক্যাম্প করতে। এ বিষয়ে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করলে তিনি আজ আমাদের হাসপাতালে আসেন। তিনি অনেক খুশি হয়েছেন এবং বলেছেন বাংলাদেশের চিকিৎসক ও ভুটানের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। এসময় হাসপাতালের বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page