October 1, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাধা এলে প্রতিহত করবো : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো বাধা আসলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুরা বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান। আমরাও দেশে সুষ্ঠু নির্বাচন চাই। যারা এই সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করবো।’

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক এই শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এক দফা দাবি জানিয়েছে। আমাদেরও দাবি একটা। সেটা হলো শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন হবে। শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জনগন শেখ হাসিনার সততাকে ভালোবাসেন।’

ভোট করে শেখ হাসিনাকে হারানো যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে গেলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখেছে। এখন তারা শেখ হাসিনাকে হিংসা করে। সারা দেশে শেখ হাসিনা রাস্তাঘাটের যে উন্নয়ন করেছেন, তারা (বিএনপি) তা চায় না।’

তিনি বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সে স্বপ্ন নয়াপল্টনে বৃষ্টির কাদা-পানিতে আটকে গেছে।’

অসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন করার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আমরা আপস করতে পারি না।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page