October 6, 2026, 1:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে : জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন জয়। ওই পোস্টের ক্যাপশনে এ মন্তব্য করেন তিনি।

জয় লেখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খলেদা জিয়ার দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে।

‘রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সেরকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।’

তিনি আরও লেখেন, এর আগে ২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশ সাধারণ মানুষ। অন্যদিকে ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য।



Our Like Page