August 12, 2026, 5:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি একেক সময় একেক তত্ত্ব নিয়ে হাজির হয় : পানি সম্পদ উপমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি একেক সময় একেক তত্ত্ব নিয়ে হাজির হয়। তারা সংবিধানের বাইরে গিয়ে বিভিন্ন দফা দিয়ে আন্দোলনের আভাস দেয়।

তিনি বলেন, তাদের নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে- পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পাকিস্তান বানানো। বিএনপি এখন জনসমর্থনহীন একটি দল।
শামীম আরো বলেন, বিএনপি’র গণবিরোধী রাজনীতির কারণেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় সুুনিশ্চিত। আওয়ামী লীগকে হারানোর মতো সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বিএনপি নেই। আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবে।
এনামুল হক শামীম আজ জেলার সখিপুর থানার চরভাগায় বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ১৪শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় তৃণমূলের ৫১ জন নেতাকর্মী বক্তব্য রাখেন।
এনামুল হক শামীম বলেন, বিএনপি অন্তঃসারশুন্য একটি রাজনৈতিক দল। কোনো দিন কোন আন্দোলনেই তারা সফল হয়নি, রাজপথেও সফল হয়নি। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা বিদেশীদের কাছে ধরনা দিয়েই চলছে।
তিনি বলেন, বিএনপি এখন আবার নামসর্বস্ব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আন্দোলন আন্দোলন খেলা শুরু করছে। তবে তারা সফল হবে না। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে।
উপ-মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথা ও কাজে কোন মিল নেই। তারা জনমতের কথা বলেন। অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না- তারা নির্বাচনে অংশগ্রহণে ভয় পান। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে অন্তরে স্বৈরতন্ত্র ও  দেশবিরোধী আদর্শকে ধারণ করে। তারা এদেশে অপরাজনীতির প্রবর্তক। কোন অপশক্তিই প্রধানমন্ত শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি, কখনো পারবেও না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার ও  সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page