October 2, 2026, 12:17 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভিপি নুরসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে করা মামলায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এরআগে সোমবার ভুক্তভোগী তারেক বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন। নুর ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন, সাইফুল ইসলাম (২৮) ও ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকেও আসামি করা হয় ।
জানা গেছে, এরআগে সোমবার রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তারেক। সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page