October 6, 2026, 10:28 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সাধারণ মানুষ মনে করে আন্দোলনে কোন ফল হবে না : জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার মানুষের মাঝে ভয়ের সংস্কৃতি ও হতাশা সৃষ্টি করতে পেরেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে, আন্দোলন করে কোনো ফল হবে না।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে আতঙ্কিত। আর দ্বিতীয়ত মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। তিন মাস দেশ বন্ধ ছিল, কিন্তু আন্তর্জাতিক কিছু সমর্থণের কারণে সরকার টিকে গেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে আন্দোলন করে কোনো ফল হবে না।

‘এ দুটি বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।’ বলেন তিনি।

দেশে এখন গণতন্ত্র নেই জানিয়ে জিএম কাদের বলেন, বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করতে পারে, তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। একটিমাত্র দল থাকবে, তারা চাইলে শোভা’র জন্য কিছু পাপেট দল তৈরী করে রাখতে পারবে। নির্বাচনের পরিবর্তে হযকিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রীম লিডারের নির্দেশেই হবে।

জিএম কাদের আরও বলেন, ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পায়তারা চলছে। দেশে একজন নেতা এবং আজীবনের জন্য নেতা থাকবেন। জনগণের কোন অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মত বিবেচিত হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।



Our Like Page