April 24, 2026, 12:47 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা-ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকান প্রতিনিধিদল বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয় যাত্রা আর পতন যাত্রা।

তিনি বলেন, আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংগ্রাম করতে হবে। তারা এলো, চলে গেল। বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক হবে না।

পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনা পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বিএনপি মনে করছে ২০০১ সাল আর ২০০৬ সাল এই দুই সময়ের মতো তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে।

ওই সরকার নিয়ে এসে তারা জিতে যাবে। তাদের এই আশায় গুড়েবালি। তারা যা চেয়েছে কোনো দিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত মেরে ফেলেছেন। আমরা কিছু করিনি। বাতিল করেছেন উচ্চ আদালত

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি সবাইকে বলছি, আমাদের ধৈর্য ধরার সময়। আমরা বিজয়ী হব। পরিবেশ যেন আশান্ত না হয় বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page