November 3, 2026, 11:19 am
শিরোনামঃ
নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

তাজমহল ছুঁয়েছে বন্যার পানি  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে ভারতের রাজধানী দিল্লি ও আগ্রায়। এতে ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে আগ্রার আইকনিক তাজমহল।

গত সপ্তাহে দিল্লির লালকেল্লার দেয়াল ছুঁয়েছিল যমুনার পানি, সোমবার সেই পানি ছুঁয়েছে তাজমহলের দেয়াল।

৪৫ বছর পর সোমবার তাজমহলের পেছনের একটি বাগান ডুবে গেছে বন্যার পানিতে। সর্বশেষ ১৯৭৮ সালে যমুনা নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্বরে।

ভারী বর্ষণে নদীর পানির স্তর ৪৯৭ দশমিক ৯ ফুটে পৌঁছেছে, যা বন্যার নিম্নস্তর ৪৯৫ ফুটকে ছাড়িয়ে গেছে। তবে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনো ক্ষতি হয়নি বলে দাবি স্থানীয় কর্মকর্তাদের। প্রতিবেদনে বলা হয়, তাজমহলের কাছেই আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

তাজমহলের এএসআইয়ের সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, তাজমহলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রবল বন্যার সময়ও জল মূল সমাধিতে প্রবেশ করতে পারে না। শেষবার ১৯৭৮ সালে যমুনা তাজমহলের পেছনের দেয়ালে স্পর্শ করেছিল। তাজমহলের পেছনের বাগানটি কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল, কারণ যমুনার পানির স্তর নেমে যাওয়ায় ওই জায়গাটি খালি হয়েছিল। সূত্র: খবর টাইমস অব ইন্ডিয়ার।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page