November 27, 2026, 10:42 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।
আজ শনিবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে বাধাগ্রস্থ করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত সাড়ে ১৪বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী ৪ মাসে ও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোল করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙ্গে দেওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসি  ও দক্ষ নেতা  এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকী সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন।
ওবায়দুল কাদের বলেন, আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরনীয়। শেখ হাসিনা যতক্ষন ক্ষমতায় আছেন ততক্ষন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারো কাছে মাথা নত করে না। এমন সাহসি উচ্চারন কোন নেতার মুখে কখনো শোনা যায় নি।
সরকারের সকল উন্নয়ন জনগনের সামনে তুলে ধরে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page