September 20, 2026, 4:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

২০২২ সালে ইরান তেল রপ্তানি করে ৪২.৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে : ওপেক

সংস্থাটির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থাগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২২ সালে ইরান তেল রপ্তানি করে ৪২.৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল মাত্র ২৫.৫ বিলিয়ন ডলার। ওপেকের পরিসংখ্যান বলছে, এর আগে ২০২০ ও ২০১৯ সালে ইরান যথাক্রমে ৭.৯ বিলিয়ন ও ১৯.৪ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছিল।

২০২২ সালে এমন সময় ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেল যখন তেহরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ওই নিষেধাজ্ঞার ভিত্তিতে ইরানের কাছ থেকে তেল ক্রয়কারী দেশ বা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন।

২০১৮ সালে যখন মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে তখন তেলখাতে ইরানের আয় ৬০.৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। তৎকালীন মার্কিন প্রশাসনের পাশাপাশি বর্তমান বাইডেন সরকারও ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নিয়ে আসার হুমকি দিয়েছিল। কিন্তু তাদের সে হুমকি যে বাস্তবায়িত হয়নি তা ওপেকের পরিসংখ্যান থেকে স্পষ্ট হলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page