October 2, 2026, 5:08 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

হিরো আলমের পায়ে ধরে ক্ষমা চাইল হামলাকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন হামলাকারী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পায়ে ধরে ক্ষমা চাইল। রবিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও দেখা পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ডিএমপি কার্যালয়ে হামলাকারী হিরো আলমের পায়ে ধরে ক্ষমা চাইছে। আর হিরো আলম এ ঘটনার ভিডিও করছেন। এরপর তিনি ডিবি হারুনের সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকদের মুখোমুখী হন।

হিরো আলম বলেন, ভিডিও ফুটেজ দেখে ডিবি পুলিশ সঠিক হামলাকারীদের আটক করেছে। যারা আমার উপর হামলা করেছে তাদেরকেউ আটক করেছে। এ জন্য ডিবি পুলিশকে ধন্যবাদ। এ রকম হলে সবারই আইনের প্রতি আস্থা বাড়বে। ভোট কেন্দ্রে কোনো মায়ের কোল যেন খালি না হয় সে দিকে আপনারা নজর রাখবেন।

এর আগে উপ-নির্বাচনের দিন সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

মামলার এজাহারে বলা হয়, হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং টানাহেঁচড়া করেন। এসময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব খন্দকার, রনি ও আল আমিন তাকে বাঁচাতে এলে তাদেরও মারধর করে জখম করেন আসামিরা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page