October 2, 2026, 7:35 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এক ঘণ্টা শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন  উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্য শপথ নেন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ব্যক্তিরা সে বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে ৫ বছর। এরই পরিপ্রেক্ষিতে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের শপথ নেওয়া হয়েছে দাবি করে ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ২০১৯ সালের ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ওই রিটের শুনানি নিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের  শপথ নিয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। পরে রিট আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page