August 7, 2026, 5:55 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে যাত্রীবাহী নৌকাডুবিতে ২৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন পরবর্তী বৈরী আবহাওয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ঝড়ো বাতাসের মধ্যে বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে যাত্রীবাহী ওই নৌকাটি ডুবে যায়।

ব্যাপক তাণ্ডব চালিয়ে টাইফুন ডোকসুরি তাইওয়ানের দিকে চলে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটিতে কিছু ফেরি ও নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। আর এরপরই নৌকাডুবিতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন আরোহী ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে দুর্যোগ কর্মকর্তা নিল ফেরার ডিজেডআরএইচ রেডিওকে বলেছেন, নৌকাডুবির পর ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও ছয়জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কার্যত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)।

পিসিজি বলছে, দুর্ঘটনার সময় নৌকাটি ভূখণ্ড থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে ছিল এবং প্রবল বাতাস আঘাত হানার ফলে সমস্ত যাত্রী আতঙ্কিত হয়ে নৌকার একপাশে চলে যায়। এর ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি একপর্যায়ে বিনঙ্গোনানের কাছে পানিতে ডুবে যায়।

বিনঙ্গোনান হচ্ছে ফিলিপাইনের একটি উপকূলীয় শহর এবং রাজধানী ম্যানিলা থেকে এটি মাত্র দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত।

৭ হাজার ৬শ টিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ফিলিপাইনে চলতি সপ্তাহে টাইফুন ডোকসুরি আঘাত হানে। এতে দেশটিতে ছয়জনের প্রাণহানি ঘটে। ফিলিপাইনের সর্বাধিক জনবহুল দ্বীপ লুজন দ্বীপে এই টাইফুন আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১০৮ মাইল)। সূত্র: রয়টার্স, আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page