September 22, 2026, 6:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার : বীর বাহাদুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার  বান্দরবান সদর ও লামা পৌর এলাকায় পানির সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, পানির লাইন সম্প্রসারণের জন্য বান্দরবান পৌরসভার জন্য সাড়ে ৩শ’ কোটি টাকা এবং লামা পৌরসভার জন্য ২শ’ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে ।
মন্ত্রী আরো বলেন, পার্বত্যবাসীর কষ্ট লাঘবের কথা ভেবেই  প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে এই  প্রকল্প অনুমোদন দিয়েছেন। আর এ প্রকল্পের কাজ শেষ  হলে পৌর এলাকায় আর পানির সমস্যা থাকবে না।
বীর বাহাদুর উশেসিংহ আজ বান্দরবানের এলজিইডির উদ্যোগে জেলার চিম্বুক সড়কের তারাছা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় বাস্তবায়িত রুমা বিসি হতে মাওফা পাড়া ভায়া তারাছা ইউপি অফিস সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পার্বত্য অঞ্চলের সড়ক ব্যবস্থার উন্নয়ন বিষয়ে বীর বাহাদুর বলেন, পার্বত্য অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এখন পার্বত্যবাসীদের উৎপাদিত কৃষিজ ও ফলজ পণ্য সহজে জেলা শহরে পরিবহন করতে পারছে। এতে করে পাহাড়ি জনগণ আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছেন।
তিনি বলেন, দুর্গম পাহাড়ের মানুষদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ করে পাহাড়ি মানুষের যোগাযোগ ব্যবস্থার পথ সুগম করে দিচ্ছেন।
মন্ত্রী বান্দরবানের উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে। পাহাড়ে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর বদন্যতার কারণেই তা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের(এলজিইডি) তত্ত্বাবধানে বান্দরবানের রুমা বিসি হতে মাওফা পাড়া ভায়া তারাছা ইউপি অফিস সড়ক উন্নয়ন কাজে ১৮ কোটি ৮ লাখ ১৮ হাজার ৪৪৪ টাকা ব্যয় হয়।
বীর বাহাদুর আরো বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি। পার্বত্যাঞ্চলে যাতে শান্ত পরিবেশ থাকে, উন্নয়নে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page