September 28, 2026, 8:33 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কুয়েত সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারির আমন্ত্রণে সরকারি সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ হাজার ২৪৯ জন সেনাসদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত রয়েছেন, যা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোনো বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন। সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইএসপিআর আরও জানায়,  সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষত, সেনাবাহিনী প্রধানের এবারের এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিষয়ে আলোচনা।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শনসহ অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৪ আগস্ট বাংলাদেশে পোঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page