September 29, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তত্ত্বাবধায়ক বা অন্য কোন অনির্বাচিত সরকারকে মেনে নিবে না বিএনএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ বলেছেন  তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য যে কোন অনির্বাচিত সরকারকে মেনে নিবে না বিএনএফ।
তিনি বলেন, ‘বিএনএফ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচনকালে একটি নির্বাচনকালীন সরকার থাকবে। সংবিধান অনুযায়ী সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’
সোমবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে বিএনএফ’র চতুর্থ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনএফ’কে ডাকা হলে বিএনএফ সহযোগিতা করার জন্য সাড়া দিবে। দেশের সাংবিধানিক ধারাকে সমুন্নত রাখতে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
কাউন্সিলে দলের প্রেসিডেন্ট পদে সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ এবং মহাসচিব পদে ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুনঃনির্বাচিত হয়েছেন।
বিএনএফের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান খান নাজিম, এ ওয়াই এম কামরুল ইসলাম, মমতাজ সুলতানা আহমেদ, এডভোকেট এস এম ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম জেন্টু, সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব আজাদ, রিয়াদুল আহসান চৌধুরী, সজিব কায়সার মিথুনসহ ৫৬ জেলা থেকে আগত কাউন্সিলর ও ডেলিগেটগণ।

আজকের বাংলা তারিখ



Our Like Page