August 7, 2026, 12:21 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ আগস্ট) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।

এ সময় প্রধানমন্ত্রী আলোচনা সভায় বক্তব্য দেন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

কৃষক লীগ জানায়, এদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্তদান করার প্রস্তুতি নিয়েছেন।

এর আগে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগ ও কৃষকলীগের শীর্ষ নেতৃবৃন্দ।

কৃষক লীগের ৭৮টি সাংগঠনিক জেলা ও ৫০২টি সাংগঠনিক উপজেলার নেতারা কৃষিবিদ ইনস্টিটিউটে সভায় অংশ নেয়। এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় কমিটির নেতাসহ ২ হাজার ৫০০ নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page