October 10, 2026, 8:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় হিজড়া জনগোষ্ঠী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমাজে পিছিয়ে থাকা হিজড়া জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা। বুধবার (২ জুলাই) দুপুরে আনন্দ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজন।

বেলা ১১টার দিকে রংপুর নগরীর নূরপুর থেকে আনন্দ মিছিল বের করে শাপলা চত্বর, প্রেসক্লাব, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড় হয়ে জিলা স্কুল মাঠের প্রবেশমুখে এসে পৌঁছান তারা।

এ সময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রীকে রংপুরে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আনন্দ মিছিল থেকে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘আওয়ামী লীগ সরকার বারবার দরকার’, ‘শেখ হাসিনার দুই নয়ন হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন’, ‘আমার দেশ তোমার দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এমন নানা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। এতে নেতৃত্ব দেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার রংপুর বিভাগের সভাপতি আনোয়ারা ইসলাম রানি।

আনোয়ারা ইসলাম রানি বলেন, বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য যা করছে তা অতীতের কোনো সরকারই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিজেদের পরিচয় পেয়েছি। দেশের নাগরিকত্ব পেয়েছি, ভোটাধিকার পেয়েছি। মানুষ হিসেবে আমাদের যেসব অধিকার রয়েছে, শেখ হাসিনার সরকার আমাদের দিয়েছে। প্রধানমন্ত্রীর রংপুর আগমনে আনন্দিত ও উদ্বেলিত আমরা।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page