August 7, 2026, 1:17 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ডিসেম্বরে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। পারবে না। বিএনপির একদফা খাদে পড়ে গেছে। বিএনপির কোমর ভেঙে গেছে। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।’

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? ওই তারেক রহমান সাজাপ্রাপ্ত। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছে। আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত। নির্বাচন করার যোগ্যতা নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কে জানে। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি নির্বাচনেও আছি। একটা খবর আছে। ওই যে বলছিলাম রায় আছে, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ চুরির মামলার। তারেকের দুই মামলায় ৯ বছর আর তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page