July 30, 2026, 5:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, কিন্তু আওয়ামী লীগ তাদের এই দাবি সমর্থন করছে না। এই পরিস্থিতিতে আপনাদের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। এটা রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে। আমরা কেবল অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং কোনো সহিংসতা ছাড়া নির্বাচনকে সমর্থন করি।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমি অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া আউটলেট, সুশীল সমাজ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেছি। বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমি যে বৈঠক করেছি এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সঙ্গে এই বৈঠক।

তিনি বলেন, প্রতিটি মিটিংয়ে আমি একই বার্তা পুনরাবৃত্তি করেছি এবং এটি আমাদের মার্কিন নীতি যে আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, কারও পক্ষ থেকে কোনো সহিংসতা ছাড়া নির্বাচনকে সমর্থন করি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার ভূমিকা রয়েছে উল্লেখ করে পিটার বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস (নিরাপত্তা বাহিনী) এবং অবশ্যই ভোটারদের ভূমিকা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের প্রত্যেককে তাদের ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমি আবারও বলেছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page