September 28, 2026, 3:38 pm
শিরোনামঃ
যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশন বিলুপ্তি নিয়ে কোন কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোন কথা হয়নি বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page