November 27, 2026, 12:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পুলিশ কর্মকর্তার রোষানল থেকে রক্ষা পেতে ফরিদপুরের ব্যবসায়ীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ কর্মকর্তার রোষানল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ছামাদ খান নামে এক ব্যবসায়ী। অভিযুক্ত রাকিব ফরিদপুর ডিবি পুলিশের কর্মকর্তা। ভুক্তভোগী ছামাদ, জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ছামাদ খান ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার রেন্ট এ কার ও ওষুধ ব্যবসা রয়েছে। অভিযুক্ত রাকিব ২০১৭ সালে মধুখালী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তখন একটি পারিবারিক মামলায় তিনি তদন্ত করে তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। চাহিদামতো টাকা দিতে না পারায় তখন তাকে হুমকি দেন পুলিশ কর্মকর্তা রাকিব।

ব্যবসায়ী ছামাদ অভিযোগ করে বলেন, গত ১৯ জুলাই আমার একটি মাইক্রোবাসের ড্রাইভার আমাকে না জানিয়ে চারজন যাত্রী নিয়ে মধুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে জেলার রাজবাড়ী রাস্তার মোড় পৌঁছালে আমার গাড়িটা দাঁড় করানো হয়। তখন ড্রাইভারকে একটি মোটরসাইকেল করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটিও ডিবি অফিসে নেওয়া হয়। পরদিন (২০ জুলাই) পুলিশ কর্মকর্তা রাকিব সাত লাখ টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘুষের টাকা দিতে অস্বীকার করলে গাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। সে রাতে ওসি রাকিব আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেন। এরপর থেকেই আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাইছি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page