October 2, 2026, 2:55 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে অনুমতি ছাড়াই রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এসময় নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

শুক্রবার (৪ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page