August 7, 2026, 4:36 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নেতা রিজভীর নামে মামলা করতে উকিলের সাথে হিরো আলমের পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে ঢাকার আদালত এলাকায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)। তবে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করেই ফিরে যান তিনি।

রোববার (৬ আগস্ট) ডিবিতে অভিযোগের পর মামলা করতে ঢাকার আদালতে যান হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নম্বর প্লেট ঢাকা একটি হাইয়েস গাড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে অবস্থান নেন। এসময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট মুনসুর আলী রিপনের সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজ ত্যাগ করেন।

এসময় হিরো আলম বলেন, আজ মামলা করবো না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে এসেছি।

অ্যাডভোকেট মুনসুর আলী রিপন বলেন, হিরো আলম মামলার বিষয়ে পরামর্শ করেছেন। পরবর্তীসময়ে আমরা সব কিছু জানাবো।

এর আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন। সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলেন। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।

তিনি আরও বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এ বিষয়ে কোনো মামলা করা যায় না, তাই কোর্টে যাবো মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোনো সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারে না।

দেশের বড় দুই রাজনৈতিক দলের বিষয়ে হিরো আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে ভালোবাসি। কিন্তু এদের কিছু লোকের এমন কর্মের কারণে আজকে তাদের দলের এ অবস্থা।

গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে যান হিরো আলম।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page