October 2, 2026, 4:43 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিরো আলমের অভিযোগ আমরা খতিয়ে দেখবো : ডিবি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন। তার অভিযোগটি আমরা খতিয়ে দেখবো।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডিবির প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলম এর আগেও ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী সময়ে এসেছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের শনাক্ত করতে। এ ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেফতার করেছি। আজ তিনি এসেছিলেন, ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।

ডিবি প্রধান বলেন, তিনি (হিরো আলম) অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে।

তিনি বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখবো।

এর আগে বেলা পৌনে ১২টায় ডিবি কার্যালয়ে যান আশরাফুল আলম।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page