October 2, 2026, 6:10 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মিরপুরে মারধরে এক তরুণীর মৃত্যু ; একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মিরপুরে মারধরের শিকার হয়ে এক তরুণীর মৃত্যুর অভিযোগ করা হয়েছে। নিহতের নাম ফাতেমাতুজ জোহরা স্বর্ণা (২৭)। এই ঘটনায় অভিযুক্ত যুবক জিসানকে (২৩) আটক করেছে পুলিশ।

গতরাত ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার চরডুবাই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের মেয়ে ফাতেমা। মা শেলি সুলতানের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহত ফাতেমার চাচা মো. আবু জাফর জানান, বাবা-মায়ের একমাত্র মেয়ে ফাতেমা। বর্তমানে এ্যানিমেল শেল্টার নামে একটি সংস্থায় কাজ করতেন ফাতেমা। সংস্থাটি বেওয়ারিশ কুকুরের স্বাস্থ্যসেবা দেয়। একই সংস্থায় কাজ করে জিসান নামে ওই যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় জিসান ফাতেমাকে ফোন করে মিরপুর ১ নম্বর সেকশন শাহ আলী থানার পিছনে তার বাসায় ডেকে নেন।

এরপর রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় ফাতেমাকে জিসানই মিরপুরের ১২ নম্বর সেকশনে তার বাসার গ্যারেজে রেখে চলে যায়। পরবর্তীতে ফাতেমার মা তাকে স্বজনদের সহযোগিতায় প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করে জানান, ফাতেমার মুখমন্ডলসহ শরীরে মারধরের চিহ্ন রয়েছে। জিসানই তাকে মারধর করেছে। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এর কারণ সম্পর্কে জানাতে পারেনি তিনি।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য জিসান নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে বলা যাবে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page