August 7, 2026, 9:06 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকে সম্মান দেখাতে জাতিসংঘের আহ্বান ; বিক্ষোভে যখন আগুন জ্বলে তখন কি করবে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আবারও শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

মুখপাত্রকে প্রশ্ন করা হয়, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কিছু নির্বাচনি পর্যবেক্ষক দল সফর করেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের স্বাগত জানালেও বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি ভাঙচুর ও রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মনোভাব বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক মনে করেন কি?

জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, ‘এই অবস্থায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে আমরা অব্যাহতভাবে উত্সাহিত করি। বিশ্বের সব জায়গায়ই প্রতিবাদ-বিক্ষোভ হয়। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সব নিরাপত্তা রক্ষাকারী বাহিনী স্বীকৃতি দেবে এবং সম্মান করবে।’

তবে বিএনপির বিক্ষোভ থেকে যখন যানবাহন ও মানুষের শরীরে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন বাংলাদেশের  নিরাপত্তা বাহিনীর কি করা উচিৎ তা কিন্তু জাতিসংঘ মুখপাত্র উল্লেখ করেন নি।

এর আগে সোমবার ব্রিফিংয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ সরকার বারবার দাবি জানালেও বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত পাঠায়নি মার্কিন সরকার। এতে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে কি? জবাবে ফারহান বলেন, ‘আমি মনে করছি, এটি দ্বিপক্ষীয় ইস্যু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page