November 27, 2026, 1:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

সাইবার হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৫ আগস্টের আশপাশে দেশে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কা রয়েছে। তবে আমরা এটা প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পলক বলেন, একটা থ্রেট আছে এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকব। আমরা প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।

নতুন সাইবার আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কারো পক্ষে এটা পালন করা সম্ভব নয়। কি উদ্দেশ্যে করেছি সবাই জানেন। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া হবে এই জন্য সাইবার নিরাপত্তা দরকার। আমাদের ডেটা সুরক্ষায় আইন দরকার। এর মাধ্যমে ক্রিমিনাল অফেন্স মোকাবিলা করব। এশিয়া ও ইউরোপীয় অনেক দেশ দেখে এটা করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে এটা করেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page