October 10, 2026, 3:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানলে ৩৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চার হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মাউই দ্বীপ। মাউইর স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর কার্যক্রম চলমান থাকার পরও ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে দাবানল শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বাতাসে মাউই দ্বীপের দাবানল অনেক বেড়ে গেছে।

এমনকি হাওয়াই দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান দ্বীপ বিগ আইল্যান্ডেরও কিছু অংশে দাবানল পৌঁছে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নিয়েছে এবং সব ধরনের সড়কপথ বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া দ্বীপটিতে যারা বেড়াতে যাওয়ার আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে। দাবানলের আগুন থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়েছে মাউই দ্বীপের লাহাইনা শহরের অসংখ্য মানুষ। হাওয়াইয়ের দাবানলকে ‘কেয়ামতের’ সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page