July 30, 2026, 6:01 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে : হাসানুল হক ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, বিএনপি এক দফার নামে দেশে আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তাই এই মুহূর্তে আমাদের জাতীয় রাজনৈতিক কর্তব্য হচ্ছে ’৭১ ও ’৭৫ এর খুনিদের সঙ্গী বিএনপির রাষ্ট্রক্ষমতা দখলের ষড়যন্ত্র রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন নিশ্চিত করা।

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জাতির ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি। বঙ্গবন্ধুকে হত্যা একটি সুপরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে শারীরিকভাবেই হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকে হত্যা করে পাকিস্তানি আত্মাকে বাংলাদেশ রাষ্ট্রের দেহে প্রতিস্থাপন করতে চেয়েছিল।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষক উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নেতা খন্দকার মোশতাকের পরে জেনারেল জিয়াউর রহমান তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন তিনিই খুনিদের রক্ষক, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা, সংবিধান থেকে চার মূলনীতি মুছে ফেলে ইতিহাসের ভাগাড় থেকে কুখ্যাত দ্বি-জাতিতত্ত্ব, ধর্মীয় সাম্প্রদায়িকতা তুলে এনে রাষ্ট্র ও সমাজে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিল জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, খুনিরা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে দিতে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছিল। বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু স্বাধীনতাবিরোধী পাকিস্তানপন্থি রাজাকার-আলবদরদের সমাজে ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে পাকিস্তানের পথে ঠেলে দেয়।

ইনু বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুনি মোশতাক-জিয়ার পাকিস্তানপন্থার এ রাজনীতি এখনো বহন করে চলেছে বিএনপি। বিএনপি-জামায়াতের হাত ধরেই চিরশত্রু পাকিস্তানপন্থিরা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করে চলেছে।

খালেদা জিয়ার সমালোচন করে জাসদ সভাপতি বলেন, জেনারেল জিয়ার উত্তরসূরি খালেদা জিয়াও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-বঙ্গবন্ধুর খুনিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবেই আবির্ভূত। খালেদা জিয়া তার স্বামীর মতোই গণতন্ত্রের নামে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে নিয়ে আসে, চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় ঠাঁই দেয়।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page