July 24, 2026, 2:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ভারতের হিমাচলে ভারী বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বৃষ্টির প্রভাবে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় এসব মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে জনপ্রিয় পর্যটন শহর সিমলায় ভূমিধসে মারা গেছেন নয়জন। এছাড়া সোলান জেলায় শনিবার (১৩ আগস্ট) রাতে ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন আরও সাতজন।

সিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শহরটিতে ভূমিধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন এখনো মাটির নিচে চাপা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এএনআই জানিয়েছে, সোলানের কান্দাঘাট মহকুমায় অতিবৃষ্টির পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যায় দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে। সোলানে নিহতদের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এক টুইটে তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক টুইটে বলা হয়েছে,সোলান জেলার জাদন গ্রামে সাতজনের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা রইলো। এই কঠিন সময়ে আমরাও আপনাদের বেদনা ও দুঃখের অংশীদার।

এর মাত্র ঘণ্টা দেড়েক পরেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সিমলায় মন্দিরের ধ্বংসস্তূপ থেকে নয়টি মরদেহ উদ্ধারের কথা জানান। টুইটে তিনি বলেন, সিমলায় সামার হিলের শিব মন্দির ভারী বৃষ্টিপাতের ফলে ধসে পড়েছে। এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ধ্বংসাবশেষ পরিষ্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেন এখনো আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়।

স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, ভয়ংকর এই দুর্যোগের কারণে রাজ্যজুড়ে প্রায় ৭৫২টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্বত্য রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page