August 8, 2026, 1:21 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

তত্ত্বাবধায়ক সরকার হবে না ; প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনে কোনও তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের ম্যাসেজ একটাই। কেয়ারটেকার ইজ নো মোর। নো কেয়ারটেকার। প্রাইমিনিস্টার ডেজিগনেশন নো। এগুলো পরিবর্তনের সুযোগ নেই।’

সোমবার (১৪ আগস্ট) সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি। বিদেশি কোনও বন্ধু কিংবা কংগ্রেসমেনরা বিএনপির কোনও দাবিকে তুলে ধরেননি।’

তারেক রহমান ও বিএনপি সমাবেশ দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের চলমান কর্মসূচি হলো সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবে না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দিবা স্বপ্ন দেখেন’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখেছেন তারা। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। অনেক দিবা স্বপ্ন দেখেছেন, তাদের দিবা স্বপ্নই রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে তাদের পার্থক্য হলো, আমরা নাম দিই সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। তারা নাম দেয় মহাসমাবেশ, হয় সমাবেশ। এটাই পার্থক্য। আওয়ামী লীগের মহাসমাবেশের কাছে বিএনপির মহাসমাবেশ ধারেপাশেও নেই।’

নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর অধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি ছাড়া অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের দলের মধ্যেও রয়েছে অনেকেই অংশগ্রহণ করবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুর টোল বাবদ দুই দফায় ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর হাত দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশ আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলেরও উদ্বোধন করবেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page