October 2, 2026, 10:52 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যারা সংবিধান মানে না তাদের নির্বাচনে আসার অধিকার নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী-৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যারা সংবিধান মানে না তাদের নির্বাচনে আসার কোনো অধিকার নেই। মঙ্গলবার (১৫ আগস্ট) বাঘা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পস্তবক অর্পণ ও শোক র্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনা ও নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, যার জন্য আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বৃষ্টিঝরা রাতে ঘাতকরা ক্ষমতায় বসার জন্য তাকেসহ একই পরিবারের ১৭ জনকে নির্মমভাবে হত্যা করেছিল। ঐদিন তাদের হাত থেকে ১০ বছরের শিশু রাসেলও মুক্তি পাইনি। এর ফলশ্রুতি এটা দাঁড়ায় যে, ঘাতকরা ঐ পরিবারকে নির্বংশ করতে চেয়েছিল। কতটা নির্দয় এবং নির্মম হলে মানুষ এই ঘৃণিত কাজটি করতে পারে সেটা ইতিমধ্যে দেশবাসী উপলব্ধি করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন যাপন ছিল অতি সাধারণ। তিনি কোনো রাজপ্রাসাদ তৈরি করেননি। অথচ কর্নেল ফারুক তার জীবন দশায় বলে গেছে। জিয়াউর রহমান ও বেইমান মোস্তাক ১৫ আগস্টের এক সপ্তাহ পূর্বে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যার পরিকল্পনা করে। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে ব্যাকডেট দেখিয়ে অনেককে চাকরি দেন। পাকিস্থানীদের সঙ্গে আঁতাত রেখে রাষ্ট্র পরিচালনা করেন। সে সময় দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে ৬ বছর দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালে বিদেশি সংবাদ সংস্থা (বিবিসি) বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দিয়ে ছিলেন। পরবর্তীতে জাতীয় স্লোগান জয় বাংলাসহ বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। যারা সংবিধান মানে না তাদের নির্বাচনে আসার কোনো অধিকার নেই। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। তারেক জিয়া লন্ডন থেকে নির্দেশনা দেন। আর এখানকার নেতারা আন্দোলনের ডাক দিলেও তাদের মিছিলের দেখা যায় না। এই হলো বিএনপির রাজনীতি।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম মাহমুদুল হাসান ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জুয়ের আহাম্মেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, মুক্তিযোদ্ধা কমান্ড, পাঁচজন ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আসাদুজ্জামানসহ উপজেলার সব দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের নেতারাসহ আওয়ামী সব সহযোগী সংগঠনের নেতারা।

এই অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট উপজেলায় প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবস পালন ও আলোচনা সভা শেষ করে বিকাল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্টের আলোচনা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page