October 9, 2026, 11:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বর্ণবাদের কারণে উত্তর কোরিয়ায় পালিয়েছে মার্কিন সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি এক মার্কিন সেনা পালিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। কী কারণে তিনি এমন পদক্ষেপ নিলেন তা নিয়ে বেশ জল্পনা ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই এ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এদিকে উত্তর কোরিয়া এখন বলছে, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদের কারণেই ওই সেনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। খবর বিবিসির।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে, মার্কিন সেনাবাহিনীতে ‌‌‌‌‘অমানবিক আচরণ ও জাতিগত বৈষম্যের’ কারণে গত মাসে তাদের ভূখণ্ডে প্রবেশ করেন ট্র্যাভিস কিং নামের ওই সেনা। একটি ট্যুরে অংশ নেওয়া ২৩ বছর বয়সী ওই সেনা সদস্য গত ১৮ জুলাই দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার প্রবেশ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন সেনা অবৈধভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের কথা স্বীকার করেছেন এবং তিনি দেশটিতে আশ্রয় চেয়েছেন। তবে ওয়াশিংটন বলছে, তারা এর সত্য/মিথ্যা এখনো যাচাই করতে পারেনি।

তাছাড়া ওই মার্কিন সেনা উত্তর কোরিয়ায় প্রবেশের পর তার বিষয়ে আর কিছুই জানা যায়নি। তাই তার ভাগ্যে আসলে কী ঘটেছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ট্র্যাভিস কিংয়ের মুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই মার্কিন সেনাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে ওই সেনার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি কী ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন সে বিষয়েও কিছু বলা হয়নি।

গত ১৮ জুলাই দক্ষিণ কোরিয়া থেকে একটি গাইড ট্যুরে থাকার সময় সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ওই মার্কিন সেনা। তবে জাতিসংঘ কমান্ড বলছে যে, তারা এই মুহুর্তে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারছে না। তাছাড়া ওই সেনাকে দেশে আনার ব্যপারে তারা হস্তক্ষেপ করতে চায় না বলেও জানানো হয়।

ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিচালনা করে জাতিসংঘের কমান্ড। দুই কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকায় পিয়ংইয়ংয়ের সেনাবাহিনীর কাছে সরাসরি ফোন লাইন ব্যবহার করে ট্র্যাভিস কিং সম্পর্কে তথ্য চাওয়া হয়। এরপরেই পিয়ংইয়ং নিনিশ্চিত করেছে যে, ওই মার্কিন সেনা তাদের হেফাজতে রয়েছে।

এর আগে কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেন যে, ২৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য।

ট্র্যাভিস কিং সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি কারাগারে আটক ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এজন্য তাকে দক্ষিণ কোরিয়ার সেনা ঘাঁটি ক্যাম্প হামফ্রেস থেকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে ওঠেননি। দক্ষিণ কোরিয়ার ইনচেন বিমানবন্দরের কাস্টমস থেকেই হঠাৎ গায়েব হয়ে যান এই সেনা সদস্য। তিনি কোনোভাবে টার্মিনাল থেকে বেরিয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিকিউরিটি এরিয়ায় (জেএসএ) সীমান্ত সফরে যোগ দেন।

ওই এলাকাটি বিমানবন্দর থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত। ওই সফরের সময়ই সীমান্ত অতিক্রম করেন তিনি। এরপর থেকে তার সঙ্গে কারও কোনো যোগাযোগ হয়নি।

উত্তর কোরিয়ার কারাগারে সাধারণত মার্কিন বন্দীদের সাথে নৃশংস আচরণ করা হয়। ২০১৮ সালে উত্তর কোরিয়া এক মার্কিন কলেজ ছাত্রকে মুক্তি দেয়। তিনি একটি হোটেল থেকে ব্যানার চুরির জন্য বন্দী হয়েছিলেন। তিনি কোমায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং পরে মারা যান।

১৯৯৬ সাল থেকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার মার্কিন নাগরিকদের আটক করেছে। তাদের মধ্যে পর্যটক, বিশেষজ্ঞ এবং সাংবাদিক ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে মার্কিন সরকার তাদের নাগরিকদের উত্তর কোরিয়ায় যাওয়া নিষিদ্ধ করেছিল।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page