August 8, 2026, 1:41 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম আফ্রিকার উপকূলে নৌকা ডুবে ৬০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা পাওয়া যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটির মধ্যে বেশিরভাগই ছিল সেনেগালের অভিবাসী। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১০১ জন যাত্রী নিয়ে নৌকাটি ১০ জুলাই সেনেগাল ত্যাগ করেছিল। শিশুসহ মোট ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটি কখন ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

উদ্ধারকৃতদের কেপ ভার্দে দ্বীপে নেওয়া হয়েছে। সেনেগালের মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। জীবিতদের মধ্যে একজন গিনি-বিসাউ থেকে এসেছেন।

আইওএম-এর মুখপাত্র সাফা মসহেলি বলেন, ‘অভিবাসনের জন্য নিরাপদ ও নিয়মিত পথের খুব অভাব, যার কারণে চোরাকারবারি ও পাচারকারীরা এই মারাত্মক যাত্রায় মানুষকে বসানোর সুযোগ পায়।’

তিনি আরও জানান, আইওএম তথ্য সংগ্রহ করছে এবং সর্বশেষ এই ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) তথ্যানুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে কমপক্ষে ৫৫৯ জন মারা গিয়েছিল। এ বছরের প্রথম ছয় মাসে ১২৬ জন লোক একই রুটে মৃত বা নিখোঁজ হয়েছে এবং ১৫টি জাহাজডুবির ঘটনাও রেকর্ড করা হয়েছে।

আটলান্টিক মহাসাগরে অভিবাসনের জন্য ব্যবহৃত এই রুটটিতে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত সাধারণত আফ্রিকান অভিবাসীরা স্পেনে পৌঁছানোর জন্য চেষ্টা করে থাকে। এটি বিশ্বের অন্যতম একটি মারাত্মক রুট। সূত্র: বিবিসি, রয়টার্স

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page