September 29, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগে নীতিমালা হচ্ছে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা তৈরি করছে কমিশন। সোমবার কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সামনে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সচিব এসব কথা বলেন। সচিব আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।

এ নীতিমালা অনুসারে অধিকাংশ জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে। যদি কোনো জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা না হয়ে থাকে তাদের জরুরি ভিত্তিতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page