October 3, 2026, 5:58 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পুলিশ কারও হুমকি-ধামকিতে ভয় পায় না : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আজকের পুলিশ এতটাই সক্ষম যে, কেউ হুমকি ধামকি দিলে এখন আর তারা ভয় পায় না। আইন মোতাবেক ব্যবস্থা নেয়।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের জন্য আগস্ট মাস শোকের পাশাপাশি শঙ্কারও বটে। কেননা একাত্তরের পরাজিত শক্তি আবার কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে। সেজন্য আমরা সতর্ক থাকি।

ফারুক বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবিধান এবং আইন মোতাবেক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় প্রতিরোধ করতে সক্ষম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কারও বেআইনি ধমকে ভয় পায় না। স্বাধীনতার আদর্শ ধারণ করে পেশাদারত্বের সঙ্গে ডিএমপির প্রতিটি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page