September 29, 2026, 1:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধুনিক শিল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফটোগ্রাফি। প্রায় সবার কাছেই অন্তত স্মার্টফোন রয়েছে। সময়ের সঙ্গে ফটোগ্রাফি হয়ে উঠেছে মানুষের চাহিদার অন্যতম একটি বিষয়। কেউ শখ করে, আবার কেউ পেশা হিসেবেই বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে।

এই শিল্পের শুভ সূচনা ১৮৩৯ সালের ১৯ আগস্ট ‘ড্যাগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফি মুক্তি লাভের মধ্য দিয়ে। দিনটিকে স্মরণ করতে এবং শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যেসব মানুষ নিরলস কাজ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই পালন করা হয় ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হয়।

নাইসফোর নিপেক ও লুইস ডেগুইর ১৮৩৭ সালে ‘ডেগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। বিজ্ঞানী লুইস ড‍্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিকের গুরুত্ব এবং উপায় আবিস্কার করেন। আর তার নাম অনুসারে ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ‘ড‍্যাগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফি।

১৮৩৯ সালের ১৯ আগস্ট ‘ফ্রেন্স একাডেমি অফ সায়েন্স’ প্যারিসে একটি জনসভার আয়োজন করে। সেখানে এই কীভাবে ছবি তোলা হয়, সেটি সবাইকে দেখানো হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page