November 27, 2026, 2:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা ; আহত হলে ৩ লাখ : বিআরটিএ চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

রবিবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নূর মোহাম্মদ মজুমদার জানান, আগে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না। বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই এ ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে।

তিনি বলেন, ‘জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page