September 29, 2026, 2:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসির সভায় সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এ খসড়া আইন অনুমোদনের জন্য তোলা হয় এবং কমিশনের অনুমোদন পায়।

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কী হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, প্রবাসী নাগরিকদের এনআইডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবে এটা নিয়ে কাজ শুরু হবে। প্রবাসের দুটো দেশের কাজ ভোটের আগে হবে।

এনআইডি মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবীরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রুপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ অনুমোদিত হয়েছে। ভোটিংয়ের পর সংসদে যাবে। বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তফসিলের ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণসূচি অনুমোদন হয়েছে। প্রশিক্ষণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। তফসিলের পর মোটা দাগে হবে ৯ লাখের ওপর। আগের চেয়ে বাড়বে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করবো।

তিনি আরও বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page