March 17, 2026, 6:37 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসে সদস্যপদ লাভের মধ্যদিয়ে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়বে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ব্রিকস জোটের সদস্যপদ লাভের মধ্যদিয়ে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি আরো বেড়ে যাবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ব্রিকসের ১৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল (শুক্রবার) দেশে ফিরে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন।

এবারের শীর্ষ সম্মেলনে ইরানেরসহ ছয়টি দেশ ব্রিকস জোটের সদস্যপদ লাভ করেছে। এই জোটে প্রবেশের সুযোগকে প্রেসিডেন্ট রায়িসি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো জোটগুলো একাধিপত্যবাদ-বিরোধী এবং এ জোট উন্নয়নশীল দেশগুলোর সমৃদ্ধির মাত্রা বাড়ানোর জন্য কাজ করছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, ব্রিকসের সদস্যপদ লাভের অন্যতম সুবিধা হচ্ছে, এই জোটে যোগ দেয়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সাথে ইরানের যোগাযোগ এবং লেনদেন বাড়বে। তাতে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বেড়ে যাবে।

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, “ব্রিকস বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জোটের সঙ্গে যোগাযোগের কারণে ইরানের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। ব্রিকস জোটে ইরান হঠাৎ করে সুযোগ পেয়ে যোগ দেয়নি বরং তার প্রশাসন যে নীতি অনুসরণ করেছে তার ফল হচ্ছে এটি।” এই জোটে যোগ দেয়ার ব্যাপারে তার মন্ত্রিসভা গত কয়েক মাস ধরে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বলেও প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page