October 9, 2026, 5:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মাঝআকাশে ইউক্রেনে দুই প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে ৩ পাইলট নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাঝআকাশে দুই প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের জনপ্রিয় একজন যুদ্ধের নায়কসহ তিন পাইলট। এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি।

রাশিয়ার আক্রমণের প্রথম দিকে কিয়েভে ডগফাইটে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন পাইলট আন্দ্রি পিলশচিকভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী একসঙ্গে তিন পাইলটের মৃত্যুকে ‘বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছে এবং পিলশ্চিকভকে ‘বিশাল প্রতিভার’ আধিকারী উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছে।

গত শুক্রবার (২৫ আগস্ট) উত্তর ইউক্রেনের জাইটোমির অঞ্চলে মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষ হলে প্রাণ হারান তিন পাইলট। দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষাকারীদের কখনো ভুলবে না দেশ।

গত শরতে ইউক্রেনে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একযোগে তীব্র হামলা চালায় রাশিয়া। সে সময় প্রাণঘাতী অস্ত্রগুলো ঠেকানোর দায়িত্বে ছিলেন ইউক্রেনের মিগ-২৯ ফাইটার পাইলট পিলশচিকভ।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকানোর মিশনে আপনার লক্ষ্য হলো মাটিতে থাকা জীবন বাঁচানো, শহরকে বাঁচানো। এতে আপনি সফল না হলে কেউ মারা যাবে, এটি একটি ভয়ানক অনুভূতি।

পিলশচিকভের বন্ধু মেলানিয়া পোডোলিয়াকও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পিলশচিকভের বিমান বাহিনীর ব্যাজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

কিছুদিন আগেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এমন সময়ে একসঙ্গে তিন পাইলটকে হারানো নিশ্চিতভাবেই ইউক্রেনের জন্য বড় ধাক্কা হয়ে উঠবে। সূত্র: বিবিসি

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page