October 9, 2026, 5:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন মেরিন সেনা সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে মার্কিন তিন মেরিন সেনা সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার (২৭ আগস্ট) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেখানের মেলভিল দ্বীপে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত। হেলিকপ্টারটিতে ২৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ৮০ কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার ভূখণ্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এদিন স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বোয়িং অসপ্রে ভি-৩৩ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অংশগ্রহণে একটি সামরিক অনুশীলন চলছিল।

তবে ওই হেলিকপ্টারে কোনো অস্ট্রেলিয়ার সামরিক সদস্য ছিল না বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (এডিএফ)। এডিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, প্রাথমিক অবস্থায় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, সরকার হিসেবে আমাদের লক্ষ্য হলো, দুর্ঘটনার দিকে নজর দেওয়া। পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page