April 5, 2026, 8:16 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চীনে প্রচন্ড ঝড়বৃষ্টিতে ৪ জনের মৃত্যু ও বেশ কয়েক নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে প্রচন্ড ঝড়বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
২১ আগস্ট সিচুয়ান প্রদেশের পাহাড়ি কাউন্টি জিনইয়ংয়ে প্রবল বর্ষণ হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
বৃষ্টিপাতের এক সপ্তাহ পর রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, এ বর্ষণের ফলে সৃষ্ট বন্যা একটি ইস্পাত প্রক্রিয়াকরণ সাইটে  আঘাত হানে। এ সময় সেখানে ২শ’ জনেরও বেশি লোক কাজ করছিল।
সিসিটিভি জানায়, ‘এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪৮ জন নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
সিসিটিভি জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে যা যা করা দরকার তা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সান্তনা জানিয়েছেন।
শি বলেন, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page