July 24, 2026, 2:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানে সরাসরি আঘাত হানতে যাচ্ছে টাইফুন হাইকুই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাইফুন হাইকুই রোববার (৩ সেপ্টেম্বর) সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো তাইওয়ানে কোনো টাইফুন আঘাত হানছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে রোববার সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এটি টাইটাঙে আঘাত হানবে। পূর্ব তাইওয়ানের পর্বতময় এ এলাকাটি কম জনবসতিময়।

সকাল নয়টা নাগাদ ঝড়টি তাইওয়ানের ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।

আবহাওয়ার ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর ফং চিন তজু বলেছেন, এটি তাইওয়ানের বেশির ভাগ এলাকায় বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের হুমকি সৃষ্টি করবে বলে আশংকা করা হচ্ছে।

গতকাল থেকেই এটি শক্তি সঞ্চয় করছে উল্লেখ করে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনটির কারনে রোববার দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে সাতটি শহর থেকে ২৮ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাইওয়ানের যেসব এলাকায় হাইকুই তীব্রভাবে প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে সেসব এলাকায় সৈন্য পাঠানো হয়েছে।

তাইওয়ানে ২০১৯ সালে বাইলু নামের সর্বশেষ বড়ো ধরনের টাইফুন আঘাত হানে। এতে একজন প্রাণ হারিয়েছিল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page