September 8, 2026, 6:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে হংকংয়ের অধিকাংশ এলাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিগত ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। পানির নিচে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। চীনের এই জনবহুল অঞ্চলটিতে মূলত বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

এরই মধ্যে হংকং কর্তৃপক্ষ ভয়বাহ পরিস্থিতির কারণে স্কুল বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ রাস্তা, শপিংমল ও মেট্রো স্টেশন পানির নিচে তলিয়ে গেছে।

ডুবে গেছে ক্রস-হারবার টানেল যা, হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

হংকং অবজারভেটরি, শহরের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন হাইকুইয়ের আঘাতের পর বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ১৫৮ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

অবজারভেটরি সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি আকস্মিক বন্যার কারণ হতে পারে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলার পাশাপাশি তাদের বাড়িঘর প্লাবিত হলে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি ভয়াবহ বন্যার বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সব বিভাগকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া ব্যুরো ঝড়ের সতর্কতা জারি করেছে, যা এদিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page