August 9, 2026, 4:06 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

১৫৯ আরোহী নিয়ে সাইবেরিয়ার শস্যখেতে রুশ বিমানের জরুরি অতবরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাস এ-৩২০ সাইবেরিয়ার একটি মাঠে জরুরি অতবরণ করেছে। এ৩২০ মডেলের এয়ারবাসটিতে ক্রুসহ ১৫৯ জন আরোহী ছিলেন। রানওয়েতে নামতে ব্যর্থ হওয়ায় একটি খোলা মাঠে অবতরণ করে কপ্টারটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মস্কো টাইমস।

প্রতিবেদনে বলা হয়, এটি কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। সংবাদমাধ্যমটি প্রকাশিত কয়েকটি ছবিতে বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে।

কারিগরি ত্রুটির কারনে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে। বিমানটি নোভোসিবিরস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সকলকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page