July 24, 2026, 12:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঢাকা মেডিকেলে সরকারি ব্যবস্থাপনায় প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এই প্রথম টেস্টটিউব বেবির (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম দিয়ে অসাধারণ এক অর্জন করলেন হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা। জন্মের পর শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্টটিউব শিশু। প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কোনো হাসপাতালে এই প্রথম কোনো টেস্টটিউব বেবির জন্ম হলো। স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বন্ধ্যা নারীর মা হওয়ার আধুনিক পদ্ধতি হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান না হওয়ার কারণে অনেক স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকে অনেকভাবে সন্তান জন্মদানের চেষ্টা করেন। বহু দম্পতি প্রতিবেশী দেশ ভারতে যান বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য। দেশে বেসরকারি প্রতিষ্ঠানে বা ভারতে টেস্টটিউব শিশুর জন্য ব্যয় অনেক বেশি। কোনো নিম্নবিত্তের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেলের মতো সরকারি প্রতিষ্ঠানে এই সুযোগ তৈরি হওয়ায় অনেক নিম্নবিত্ত দম্পতিও নতুন করে সন্তান জন্ম দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ইংল্যান্ডে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়। এরপর ২০০১ সালে বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়।‌ এরপর বেসরকারিভাবে কিছু হাসপাতালে ধারাবাহিকভাবে এটি হলেও সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজে এটি প্রথম শিশু।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page