July 13, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের সেন্টমার্টিনে আটকা পড়েছে দুইশত পর্যটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাগর উত্তাল ও বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ছেড়ে যায়নি কোন পর্যটকবাহী জাহাজ। ফলে গতকাল সেন্টমার্টিন অবস্থান করা প্রায় দুইশত যাত্রী সেখানে আটকা পড়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে ৩নং সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না বলে জানিয়েছেন প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী। তিনি জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দুইশত পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page