October 7, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চীনে সমুদ্রের ওপর দিয়ে ছুটলো বুলেট ট্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিস্তীর্ণ জলাধারের ওপরে নির্মিত সেতু দিয়ে ঘণ্টায় ২৭৭ কিলোমিটার বেগে চললো বুলেট ট্রেন। চীনের ঝঙঝু, জিয়ামেন ও ফুঝৌ শহরে পৌঁছায়। অপেক্ষাকৃত অল্প সময়েই এখন যে কেউ এ তিন শহরে যাতায়াত করতে পারবেন।

চীনের রেল বিভাগ সূত্র জানায়, নতুন এ ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ সাড়ে তিনশ কিলোমিটার পর্যন্ত গতিতে যেতে পারে। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ট্রেনটি ফুঝৌয়ের উদ্দেশে উদ্বোধনী যাত্রা করে।

নতুন এ রেলপথে সব মিলিয়ে ৮৪টি সেতু, ২৯টি সুড়ঙ্গপথ এবং সাগরের ওপর দিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ সেতুপথ রয়েছে। এটাই চীনে প্রথম পানির ওপরে চলা বুলেট ট্রেন। ২০১৬ সালে চীন সরকার অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি ব্যয়বহুল উদ্যোগ গ্রহণ করে। তখনই পানির ওপর দিয়ে বুলেট ট্রেনের যোগাযোগ স্থাপনের এ প্রকল্প হাতে নেওয়া হয়।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের কাছাকাছি ফুজিয়ান প্রদেশে পাহাড়ি এলাকা ও জলাশয় বেশি থাকায় সড়কপথে যাতায়াত করা কঠিন। এ কারণেই পানির ওপর দিয়ে রেলপথ স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়। এ রেলপথ ফুজিয়ান প্রদেশের প্রধান তিন শহর ঝঙঝু, জিয়ামেন ও ফুঝৌকে যুক্ত করেছে। বিশ্বের উচ্চগতির রেলপথের দুই-তৃতীয়াংশই চীনে। দেশটির রাজধানী বেইজিং থেকে ঝঙঝু পর্যন্ত গেছে ১ হাজার ৪২৮ মাইল দীর্ঘ রেলপথ, যা বিশ্বে দীর্ঘতম।

 



Our Like Page